দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন।
তেহরানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও সৌদি আরবে সরকারি সফর শেষে সরাসরি তেহরানে গিয়ে জানাজায় অংশ নেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ একদিনের সফরে তেহরানের উদ্দেশে রওনা হন। খামেনির জানাজায় অংশ নিতে তার সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সফরে যোগ দেন।
সূত্র: আল জাজিরা
এমএস/